মেহেন্দিতে লুকিয়ে ‘শিখু’! অংশুলার রিসেপশনে জাহ্নবী কাপুরের হাতে ভাইরাল প্রেমের ইঙ্গিত

Spread the love

বলিউডে এখন বিয়ের মরশুমের আমেজ। কাপুর পরিবারের নতুন বধূ অংশুলা কাপুরের বিয়ের রিসেপশনেও হাজির ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। তবে অনুষ্ঠানের শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন জাহ্নবী কাপুর।

ফ্যাশন ডিজাইনার মণিশ মলহোত্রার ডিজাইন করা ঐতিহ্যবাহী পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। রিসেপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাঁর সাজের পাশাপাশি নেটিজেনদের চোখ আটকে যায় হাতের মেহেন্দিতে। সূক্ষ্ম নকশার মাঝেই হিন্দিতে লেখা ছিল একটি নাম—‘শিখু’। আর সেটিই মুহূর্তে ভাইরাল।

‘শিখু’ নামটি শিখর পাহাড়িয়ার ডাকনাম বলেই পরিচিত। দীর্ঘদিন ধরেই জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় জল্পনা চলছে। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানে।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও বাবা বনি কাপুরের ছবি ময়দান-এর প্রিমিয়ারে ‘Shikhu’ লেখা কাস্টমাইজড নেকলেস পরে নজর কেড়েছিলেন জাহ্নবী। আবার ‘কফি উইথ করণ’-এও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর ফোনের স্পিড ডায়ালে শিখরের নম্বর সেভ করা রয়েছে।

এবার অংশুলা কাপুরের রিসেপশনে হাতে ‘শিখু’ লেখা মেহেন্দি যেন সেই জল্পনাকেই আরও জোরালো করে দিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, প্রেমের গুঞ্জনে এবার যেন আরও একধাপ সিলমোহর দিলেন জাহ্নবী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *