নিট আন্দোলন ঘিরে পাল্টা শক্তিপ্রদর্শন, ধর্মতলায় এবিভিপির মিছিল

Spread the love

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা বিক্ষোভের আবহে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় পাল্টা শক্তিপ্রদর্শনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শিয়ালদহ ও হাওড়া থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে যোগ দেন সংগঠনের নেতা-কর্মীরা। এবিভিপির দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছে, যা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী। কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি, আন্দোলনের নামে হিংসা বা বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধেও তাঁরা সরব। এই কর্মসূচিকে ঘিরে ধর্মতলা চত্বরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *