বাড়ি থেকে গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

Spread the love

অভিনেত্রী ত্রিশাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হল তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে।

সোমবার একটি রাজনৈতিক সভায় ত্রিশাকে নিয়ে তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। মন্তব্যকে ঘিরে আপত্তি জানায় তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-সহ একাধিক মহল।

উদয়নিধির মন্তব্যকে ‘অশালীন’ ও ‘আপত্তিকর’ বলে সরব হয় TVK। বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানানো হয় বলে খবর।

এরপরই উদয়নিধির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ শুরু হয়। মঙ্গলবার সকালে তাঁর চেন্নাইয়ের বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর। অভিনেত্রী ত্রিশাকে ঘিরে উদয়নিধির মন্তব্য এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *