ব্যারিকেড ভেঙে রাস্তায় চাকরিপ্রার্থীরা, পাটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

Spread the love

সরকারি চাকরির পরীক্ষাকে ঘিরে ফের উত্তপ্ত বিহার। ৭০তম BPSC পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার পাটনার রাস্তায় নামলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, পরীক্ষা বাতিল করে স্বচ্ছভাবে ফের পরীক্ষা নিতে হবে।

সকাল থেকেই গান্ধী ময়দানে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি আঁচ করে মাঝপথেই ব্যারিকেড বসিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।

তবে পুলিশের বাধা মানতে চাননি বিক্ষোভকারীরা। ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করা হয় জলকামানও।

ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে নতুন করে চাপ তৈরি হয়েছে বিহার সরকারের উপর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *