টলিপাড়ার বহুলচর্চিত প্রেমের সম্পর্কে এবার পড়ল আইনি সিলমোহর।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

এতদিন বিয়ে নিয়ে জল্পনা থাকলেও মুখে কুলুপ এঁটেছিলেন মিমি। শেষমেশ বৃহস্পতিবারই সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।


