চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। টানা তিন দিন বন্ধ ৬৩ টি বাস বিমানবন্দর রুটে

Spread the love

৬৩ টি টি বাস টানা ৩ দিন ধরে ৪৬, ৪৬এ, ৪৬বি রুটে বন্ধ। তার ফলে নিত্য যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর শুক্রবার এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বাসগুলি বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুড়গাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায়। কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। আড়াইশো থেকে ৩০০ জন কর্মী এই বাসরুট গুলিতে কাজ করেন।

তাদের দাবি, হীরালাল খেওড় নামে এক শ্রমিক নেতার সঙ্গে বিবাদের জন্যই বাস পরিষেবা তিন দিন ধরে বন্ধ। ওই শ্রমিক নেতা বোনাসের টাকা তছরুপ করেছেন বলে বাস মালিকদের অভিযোগ। হুমকি দিয়েও তিনি রীতিমতো টাকা আদায় করেন বলে জানা গিয়েছে। এই আতঙ্কেই কাজে যোগ দিতে চাইছেন না।

বাস মালিক সংগঠনের পক্ষ থেকে রাজ্যের পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সচিব কে চিঠি দেওয়া হয়েছে। তবে সমস্যার এখনো সমাধান হয়নি। যদিও পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *