৬টি মাছ ধরার ট্রলারসহ আটক ৫৬ জন বাংলাদেশী মৎস্যজীবী। বঙ্গোপসাগর থেকে ওই মৎস্যজীবীদের ধরে নিয়ে যায় মায়ানমার নৌসেনা। মাছ ধরার জাল এবং সমুদ্র থেকে ধরা মাছও বাজেয়াপ্ত করে তারা।
আটক করার ছ’ঘন্টা পর মায়ানমার নৌবাহিনী ৬টি মাছ ধরার ট্রলার সহ মৎস্যজীবীদের ছেড়ে দেয়। মধ্যরাতে ছেড়ে দেওয়ার পর মৎস্যজীবীরা বৃহস্পতিবার ভোরে টেকনাফে পৌঁছান। যদিও সমুদ্র থেকে ধরা মাছ ও জাল ফেরত দেওয়া হয়নি।
টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বুঝবার বিকেলে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ৫৬ জন মৎস্যজীবী মায়ানমার জল সীমানায় প্রবেশ করে। এরপরেই মায়ানমার নৌ বাহিনী ট্রলারসহ মৎস্যজীবীদের আটক করে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান জানান, “বুধবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের দশ থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ট্রলার নিয়ে যায় মায়ানমারের নৌ বাহিনী।”
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহম্মদ সিয়াম উল হক এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান বৃহস্পতিবার সকালে। যদিও ৬ ঘন্টা পরেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে


