বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৪ বছর। সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য রেকর্ড গুলো এই খুদে ক্রিকেটার। জয়পুরের মাঠে গুজরাট বনাম রাজস্থানের আইপিএল-এর ম্যাচ ছিল। সেই ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকালো এই ছেলেটি। এবছরের আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম শতরান। প্রথম স্থান এ রয়েছেন ক্রিস গেইল। তার পারফরম্যান্স দেখে রাহুল দ্রাবিড় বেজায় খুশি।
গুজরাটের পক্ষ থেকে অধিনায়ক শুভমন গিল ৮৪ রান করে ৫০ বলে। জস বাটলার হাফ সেঞ্চুরি করে মাত্র ২৪ বলে। ম্যাচে গুজরাটের স্কোর হয় ২০৯। এরপর ব্যাটিং করতে নামে রাজস্থান রয়্যালস। মাত্র ৩৫ বলে অনায়াসে সব বাধা টপকে শতরান করে বৈভব। তার খেলা দেখে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। স্বয়ং রাহুল দ্রাবিড় উঠে দাঁড়িয়ে হাততালি দেন। এক্স হ্যান্ডেলে মহম্মদ সামি, ইউসুফ পাঠান, যুবরাজ সিং প্রমূখরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।


