ভগবানগোলায় সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত মা-বাবা ও শিশু কন্যা

Spread the love

আজ সকালে ভগবানগোলার মেলার সিঁড়ি এলাকায় লালগোলা-ভগবানগোলা রাজ্য সড়কে একটি মোটরবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ইসারুল শেখ (ডাকনাম পাখি), তার স্ত্রী পলি বিবি এবং পাঁচ বছরের কন্যা পারভীন খাতুন।

জানা গেছে, রাস্তায় হঠাৎ ছাগল চলে এলে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা দেন। শিশুটির মাথায় মারাত্মক আঘাত লাগে, চুল ও খুপরি ছিঁড়ে যায়। তিনজনকেই প্রথমে কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *