রাজ্যে প্রযুক্তির যুগান্তর! আসছে প্রথম ‘এআই হাব’, ৫০০০ চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রযুক্তি ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের প্রথম ‘এআই হাব’ গড়ে তোলা হচ্ছে কলকাতায়। ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ প্রস্তুত এই হাবটি, যা আইটিসি-র আইটি অ্যান্ড আইটিইএস ক্যাম্পাসে তৈরি হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই অত্যাধুনিক ক্যাম্পাসে থাকছে তিনটি আলাদা ভবন— একটি আকাশচুম্বী অফিস টাওয়ার, একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নলেজ ক্যাম্পাস।

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই এআই হাব থেকে কর্মসংস্থান হবে প্রায় ৫০০০ পেশাদারের জন্য। রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই পদক্ষেপকে ‘গেম চেঞ্জার’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নে এ রাজ্যের পরিকাঠামো আরও শক্তিশালী হবে এই প্রকল্পের হাত ধরে।

এই প্রকল্প ঘিরে তরুণ প্রযুক্তিবিদদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। রাজ্যের আইটি সেক্টরে এটি এক নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছে প্রশাসন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *