হুগলিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি

Spread the love

২১ শে জুলাইয়ের সমর্থনে চুঁচুড়ায় জনসভা করলেন সায়নী ঘোষ। শুক্রবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় এক মহা মিছিল এবং সমাবেশের।
চুঁচুড়া খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ঘড়ির মোড়ে। সেই মিছিলে পা মেলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, অসিত মজুমদার তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। মিছিল শেষে ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয় জনসভা। এদিনের সভায় সায়নী ঘোষ বলেন, মানুষের জন্য একমাত্র কাজ করে চলেন মমতা ব্যানার্জী। লক্ষীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মত জনদরদী প্রকল্প বাংলায় চালু করেছেন মমতা ব্যানার্জী। তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে চলেন। তাই আগামী দিনে মানুষ মমতা দির পাশেই থাকবে।
এদিন বৃষ্টি উপেক্ষা করে জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *