এবার দিল্লীতে কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে দিল্লিতে আটক নদীয়ার নবদ্বীপের দুই যুবক। চিন্তায় পরিবার। জানা যায় আটক দুই যুবকদের নাম শান্তি শেখ ও কাজিল শেখ।দুজনের বাড়ি নবদ্বীপ ব্লকের তিওয়রখালি কুলতলা এলাকায়।জানা যায় গত তিন মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজে যায় শান্তি এবং কাজিল। দুই পরিবারের অভিযোগ গত দু দিন আগে জানতে পারে বাংলাদেশী সন্দেহে দিল্লিতে পুলিশ তাঁদের আটক করেছে। খবর পেয়ে আতঙ্কে পরিবার। সুত্রের খবর গতকাল নবদ্বীপ থানার পুলিশ দুটি পরিবারের সাথে যোগাযোগ করে ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি পরিচয় পত্র নিয়ে যায়। পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলেই চাইছে ঘরের ছেলেরা ফিরুক ঘরে।


