ATM- এ টাকা তোলার আগেই বেরিয়ে এলো টাকা!

Spread the love

বারাসাত নোয়াপাড়া এলাকায় একটি এটিএম কাউন্টারে কৃষ্ণপদ ব্যক্তি নামে এক ব্যক্তি যখন টাকা তুলতে যান তখন তিনি গিয়ে দেখেন এটিএম কাউন্টারের মেশিনে দশ হাজার টাকা রয়েছে। তখন তিনি সেই টাকাটি নিয়ে বারাসাত থানার দ্বারস্থ হন এবং বারাসাত থানাকে সমস্ত ঘটনা জানান। তারপরই বারাসাত থানার তরফ থেকে ব্যাংকের সাথে যোগাযোগ করা হয় যে কোন এক ব্যক্তির টাকা এটিএম কারো কাছ থেকে বেরিয়েছে এটিএম এর মধ্যেই টাকাটি পাওয়া গিয়েছে। এরপরে বারাসাত থানা এবং ব্যাংকের মাধ্যমে তদন্ত করে দেখা হয় টাকাটি কার। ব্যাংকের তরফ থেকে জানানো হয় এক ভদ্রলোক এটিএম থেকে যখন টাকা তোলেন তখন টাকাটি কেটে নেয় কিন্তু সেই টাকাটি ব্যাংকের এটিএম এর মধ্যেই পরবর্তীকালে রয়ে যায়। তারপরেই আজ বারাসাত থানার তরফ থেকে যে ব্যাক্তির টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং যিনি টাকাটি পেয়েছিলেন তাকে বারাসাত থানার তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয় এই ভালো কাজের জন্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *