গুধিয়া মাঠপাড়ায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৮ জুয়াড়ি, বাজেয়াপ্ত ৩২,৭৫০ টাকা

Spread the love

রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার পুলিশের একটি বিশেষ অভিযানে গুধিয়া মাঠপাড়া এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে আটক করা হয় আট জন জুয়াড়িকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে জুয়ার তাস ও নগদ ৩২ হাজার ৭৫০ টাকা বাজেয়াপ্ত করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল। স্থানীয় মানুষজনও এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। এরপর রবিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ ও আটজনকে হাতেনাতে ধরে ফেলে।ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে তাদের লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতেই এই অভিযান এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।জানা গিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অতীতেও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং দাবি করেছেন যে এলাকায় এমন জুয়ার আসর ও অনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা হোক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *