গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষুব্ধ মিঠুন, জেলায় জেলায় বৈঠক এড়াচ্ছেন অভিনেতা নেতা

Spread the love

বঙ্গ বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ও কর্মীদের ঝগড়া-ঝাঁটি বাড়তে থাকায় ক্ষুব্ধ মিঠুন চক্রবর্তী। দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন সম্প্রতি বুথস্তরে পার্টির কাজে নামার ঘোষণা করেছিলেন। বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় বৈঠকেও অংশ নেন। কিন্তু সেইসব বৈঠকে একের পর এক কোন্দল, হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা দেখে বিরক্ত হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, নিচুতলায় গিয়ে দলের কর্মসূচি এড়াতে শুরু করেছেন ‘মহাগুরু’।

দলের একাংশ জানাচ্ছে, ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপির এই দশা দেখে হতাশ মিঠুন। দক্ষিণ কলকাতার এক বৈঠকে মিঠুনের উপস্থিতিতে দু’পক্ষ হাতাহাতিতে জড়ায়। পরিস্থিতি সামলাতে না পেরে পাশের ঘরে চলে যান তিনি। শুধু তাই নয়, সেখানে তাঁকে শুনতে হয়— ভোটের সময় খরচের টাকা জেলা নেতৃত্ব মেটাচ্ছে কি না।

একই ধরনের বিশৃঙ্খলার সাক্ষী থেকেছেন তিনি বর্ধমানের সভাতেও। কয়েকটি জেলায় গিয়ে কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের কথাও শুনতে হয়েছে তাঁকে। ফলে বিজেপির এই অভ্যন্তরীণ অশান্তি মিঠুনকে দলীয় বৈঠক থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে খবর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *