কানে মৌনীর মনোক্রোম ম্যাজিক

Spread the love

কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ নজর কাড়লেন অভিনেত্রী মৌনি রায়। এবারের উপস্থিতিতে তিনি বেছে নিলেন সম্পূর্ণ মনোক্রোম স্টাইল, যেখানে ছিল এলিগ্যান্স ও মিনিমালিজমের নিখুঁত মেলবন্ধন।

কালো ফিটেড ড্রেসের সঙ্গে লম্বা চেকার্ড কোট, শিয়ার স্টকিংস ও ব্ল্যাক বুট— পুরো লুকেই ছিল একধরনের পরিমিত আভিজাত্য। স্লিক বান ও নিউড টোন মেকআপ তাঁর উপস্থিতিকে আরও পরিশীলিত করে তোলে।

কান চলচ্চিত্র উৎসবের সমুদ্রতীরবর্তী ব্যাকড্রপে মৌনীর এই স্টাইল স্টেটমেন্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

উল্লেখ্য, এই কানস উপস্থিতি এসেছে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার ঠিক কয়েকদিন পর। গত ১৪ মে যৌথ বিবৃতিতে দু’জনেই জানান, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও করেন তাঁরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *