পড়ুয়াদের পাতে ইসকনের খাবার,মেগা কিচেনের উদ্বোধনে শুভেন্দু

পূর্ব ঘোষণা মতোই ১ আগস্ট থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ইসকনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহের পাইলট প্রকল্প শুরু হল। এদিন ইসকনের মেগা কিচেনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ইসকনে আয়োজিত যজ্ঞেও অংশ নেন তিনি। পরে মেগা কিচেন পরিদর্শনের পাশাপাশি রান্নার ব্যবস্থাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল…

Read More

‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যে প্রিয়াঙ্কাকে একহাত ২১৫ শিক্ষাবিদের, আইআইটি ডিরেক্টর বিতর্কে নতুন মোড়

আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষের অভিযোগে এবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে সরব হলেন দেশের ২১৫ জন শিক্ষাবিদ। উপাচার্য, অধ্যাপক-সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সই করা এক খোলা চিঠিতে দাবি করা হয়েছে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন শিক্ষাবিদকে বিদ্রূপ করে আক্রমণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাবিদদের বক্তব্য, ভি কামাকোটির গবেষণা,…

Read More

স্কুলের মিড ডে মিলে নতুন মডেল, রান্না করবে ইসকন, ডিম দেবে SHG

রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রোজেক্ট) মিড ডে মিল পরিবেশন শুরু করবে ইসকন। পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই এই দায়িত্ব পালন করবে সংস্থাটি। পাশাপাশি, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থাও করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী…

Read More

নিট আন্দোলন ঘিরে পাল্টা শক্তিপ্রদর্শন, ধর্মতলায় এবিভিপির মিছিল

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা বিক্ষোভের আবহে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় পাল্টা শক্তিপ্রদর্শনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শিয়ালদহ ও হাওড়া থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে যোগ দেন সংগঠনের নেতা-কর্মীরা। এবিভিপির দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছে, যা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী। কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও অশিক্ষক…

Read More

শিক্ষামন্ত্রী কঙ্গনা?

নিট ইস্যু ঘিরে দেশজুড়ে যখন তুমুল বিতর্ক, ঠিক সেই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল একটি ভাইরাল পোস্ট। বলিউড অভিনেত্রী তথা মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাউতের নামে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন একটি বার্তা, যেখানে দাবি করা হয়—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন…

Read More

শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মমতার সঙ্গে ফোনে অভিজিৎ দীপ, স্থগিত দিল্লি সফর

শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং আন্দোলনকারী ছাত্রদের অধিকাংশ দাবি সরকার মেনে নেওয়ার পর নতুন মোড় নিল চলমান আন্দোলন। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ পার্টি (সিজেপি)। এরপরই তৃণমূল সূত্রে দাবি, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আন্দোলনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সূত্রের দাবি, শনিবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ প্রায় তিন মিনিটের ফোনালাপে…

Read More

আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের

টানা বিক্ষোভ, চাপানউতোর ও রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি ছিল তাঁর পদত্যাগ। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই…

Read More

নিট ইস্যুতে ফের সরব অরিজিৎ

নিট (NEET) পরীক্ষাকে ঘিরে চলা বিতর্কে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে আবারও সরব হলেন গায়ক অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের মন্তব্যের কড়া জবাব দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। অরিজিৎ জানান, তাঁর শিক্ষার্থীদের সমর্থনের অবস্থান নিয়ে এক চিকিৎসক প্রশ্ন তোলেন এবং প্রসঙ্গ টেনে আনেন পরিবেশ ও গাছ কাটার বিষয়। এর জবাবে গায়ক লেখেন, এমন অপ্রাসঙ্গিক…

Read More

NTA-র ৪৭ আধিকারিককে সরাল কেন্দ্র

NEET প্রশ্নফাঁস বিতর্কে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ৪৭ জন আধিকারিককে একযোগে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হতে পারে বলে সূত্রের খবর। পরীক্ষা পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালে গঠিত NTA বর্তমানে NEET-UG, JEE Main, CUET-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের…

Read More

প্রশ্নপত্র ফাঁস রুখতে ফাস্ট-ট্র্যাক আদালত, বড় ঘোষণা মোদির

দেশজুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাড়তে থাকা উদ্বেগের মধ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। তাই প্রশ্নপত্র…

Read More