ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তায় বড় পদক্ষেপ, ভুবনেশ্বরে RBI-এর ডেটা সেন্টার উদ্বোধন মোদীর

দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও আধুনিক করে তুলতে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, নিরাপদ ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ডেটা সেন্টার এবং নির্ভরযোগ্য কম্পিউটিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

Read More

৫৩-এও ফিটনেসে নজর কাড়ছেন মালাইকা, সুস্থ থাকার জন্য কোন অভ্যাসে ভরসা অভিনেত্রীর?

নাচ, ফ্যাশন আর শরীরচর্চা—এই তিনের মেলবন্ধনে বরাবরই নজর কেড়েছেন মালাইকা অরোরা। কখনও পর্দায় তাঁর উদ্দাম নাচ, কখনও আবার সমাজমাধ্যমে যোগাভ্যাসের ছবি ও শরীরচর্চার নানা ঝলক, সবেতেই নিজের ফিটনেস নিয়ে সচেতনতার ছাপ রেখেছেন অভিনেত্রী। ২৩ অক্টোবর, শুক্রবার ৫৩ বছরে পা দিলেন মালাইকা। বয়স বাড়লেও তাঁর ফিটনেস ও শরীরচর্চার প্রতি নিষ্ঠা অনুরাগীদের কাছে অনুপ্রেরণা। তবে সুস্থ থাকার…

Read More

সোনায় মোড়া বৃহস্পতিবার! প্যারা গেমসে একদিনে ৭টি স্বর্ণপদক ভারতের

একের পর এক সোনা, সঙ্গে রুপো-ব্রোঞ্জের ঝুলি ভরে পদক! এশিয়ান প্যারা গেমসে দুরন্ত ছন্দে ভারতের প্যারা ক্রীড়াবিদরা। বুধবারের সাফল্যকে ছাপিয়ে বৃহস্পতিবার একদিনেই ৭টি সোনা-সহ মোট ২৬টি পদক জিতল ভারত। নজরকাড়া এই পারফরম্যান্সের জেরে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। বুধবারও পদক জয়ের নিরিখে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। পাঁচটি সোনা-সহ মোট ২২টি পদক এসেছিল…

Read More

ইনস্টাগ্রামে সোনিয়া গান্ধী, প্রথম পোস্টেই চমক! প্রকাশ্যে আসন্ন বই ‘Belonging’-এর ঝলক

রাজনীতির ময়দান থেকে এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংস শুরু করলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই নিজের আসন্ন স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর প্রথম ঝলক ভাগ করে নিলেন তিনি। প্রথম পোস্টেই ভালোবাসা, কর্তব্য, হারানোর যন্ত্রণা এবং জীবনে নিজের জায়গা খুঁজে পাওয়ার কথা তুলে ধরেছেন ৭৯ বছরের এই কংগ্রেস নেত্রী। নিজের…

Read More

করিশ্মা কাপুরের ২.৯৫ লক্ষ টাকার হলুদ অনারকলিতে নজর কাড়ল সাবেকি সাজ

বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের পোশাকে বরাবরই ধরা পড়ে সাবেকিয়ানা ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধন। উৎসবের অনুষ্ঠান হোক কিংবা ঘরোয়া কোনও বিশেষ মুহূর্ত, তাঁর পোশাকের পছন্দ থেকে সাজগোজের নানা অনুপ্রেরণা পান ফ্যাশনপ্রেমীরা। এবার সর্ষে হলুদ রঙের অনারকলি সেটে নজর কাড়লেন অভিনেত্রী। তাঁর এই সাজে রয়েছে ভারতীয় কারুশিল্পের সূক্ষ্ম কাজ ও ঐতিহ্যের ছোঁয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ…

Read More

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া

দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।…

Read More

ডিসেম্বরে কানাডা সফরে মোদি, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে নজর দুই দেশের

ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হাইকমিশনের তরফে এই সফরের কথা জানানো হয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে এগিয়ে…

Read More

৭৭ বছরেও নাচের মঞ্চে অপ্রতিরোধ্য হেমা মালিনী, নবরাত্রিতে দুর্গারূপে মুগ্ধ করলেন দর্শকদের

বয়স যে তাঁর কাছে শুধুই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। ৭৭ বছর বয়সেও শাস্ত্রীয় নৃত্যের প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে সেই ভালোবাসা যেন আরও গভীর হয়েছে। এবার নবরাত্রির প্রথম দিনেই দেবী দুর্গার মাহাত্ম্যকে নৃত্যের ছন্দে মঞ্চে তুলে ধরে দর্শকদের মন জয় করলেন অভিনেত্রী। গত ১১…

Read More

দুর্গাপুজোর আগে যাত্রীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল শিয়ালদহ ডিভিশন

* ব্যারাকপুর স্টেশনে নতুন টিকিট বুকিং কাউন্টার চালু * শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে আধুনিক, বিমানবন্দরের আদলে পে অ্যান্ড ইউজ শৌচাগার জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কলকাতা, ১৩ অক্টোবর, ২০২৬: দুর্গাপুজোর আগে যাত্রীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শিয়ালদহ ডিভিশন যাত্রী পরিষেবার উন্নতি এবং উৎসবের সময় বিপুল ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ…

Read More

এবার ইউটিউবেও সলমন খানের রাজত্ব!

বড় পর্দা থেকে টেলিভিশন, তার পর সোশ্যাল মিডিয়া—এ বার ডিজিটাল দুনিয়ার আরও এক নতুন মঞ্চে পা রাখলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। নিজের নামে ইউটিউব চ্যানেল খুললেন অভিনেতা। শুক্রবার, ৯ অক্টোবর, এই নতুন যাত্রার সূচনা হতেই অনুরাগীদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। চ্যানেল চালু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ১৪ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার জুটে যায় তাঁর…

Read More