বিশ্বকাপে ভারতের সূচি প্রকাশ, ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মহারণ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য অপেক্ষার অবসান। প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। আর সূচি সামনে আসতেই পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপে ভারতের পথচিত্র। গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে বহু প্রতীক্ষিত…

Read More

প্রধানমন্ত্রীর ফোনে আবেগঘন ক্যাপ্টেন স্মিত, ফ্লাইদুবাই বিমানের যাত্রীদের বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছর শুক্রবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ফ্লাইদুবাই বিমানের ককপিটে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে যাত্রীদের জীবন রক্ষায় তাঁর সাহসী ভূমিকার প্রশংসাও করেন তিনি। বুধবার ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছর এবং তাঁর ওমানি সহ-পাইলটের মধ্যে…

Read More

ওয়াশিংটনে জাঁকজমক, ঘরের মাটিতে একের পর এক প্রশ্ন! চিনের সামনে নতুন চ্যালেঞ্জ

শি জিনপিংয়ের আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। কিন্তু সেই সময়েই চিনের অভ্যন্তরে সামরিক বাহিনী ও তিব্বতের প্রশাসন নিয়ে একাধিক পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলছে। গত কয়েক বছরে চিনের পিপলস লিবারেশন আর্মির বহু শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সেন্ট্রাল মিলিটারি কমিশনের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির…

Read More

রাষ্ট্রপতি মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ ৬ দেশের দূতের, ভারত-ইইউ সম্পর্কে নতুন জোর

রাষ্ট্রপতি ভবনে শুক্রবার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ছয় দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত-ইইউ কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার বার্তাও উঠে এসেছে অনুষ্ঠানের পরবর্তী আলোচনায়। রাষ্ট্রপতির দফতরের বিবৃতি অনুযায়ী, পরিচয়পত্র পেশ করেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মিক্কো কিভিকোস্কি, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রিন মিন মানহ, মেক্সিকোর রাষ্ট্রদূত পেদ্রো ব্লাঙ্কো পেরেজ,…

Read More

নজিরের পর নজির, T20I-তে নতুন ইতিহাস স্মৃতি মান্ধানার! সুজি বেটসকে টপকে শীর্ষে ভারতীয় ওপেনার

মহিলা ক্রিকেটে ফের ইতিহাস লিখলেন স্মৃতি মান্ধানা। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট করতে নেমেই নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসকে পিছনে ফেলে মহিলাদের T20I ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন ভারতীয় ওপেনার। এদিনের ম্যাচে মাঠে নামার আগে স্মৃতি মান্ধানার ঝুলিতে ছিল ৪৭৫৮ রান। সুজি বেটসের সঙ্গেই সমান ছিল তাঁর রানসংখ্যা। বাংলাদেশের বিরুদ্ধে রান করার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি…

Read More

নভেম্বরেই দিল্লি যেতে পারেন তারিক রহমান! সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

নভেম্বরেই ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রস্তাবিত এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সফরের সম্ভাব্য সময়, সূচি এবং অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা চলছে বলে সূত্রের খবর। তবে এখনও সফরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। ভারতীয় সরকারি সূত্রের দাবি, দিল্লি সফরে আগ্রহী তারিক…

Read More

এশিয়ার সবচেয়ে ধনী আর নন আদানি, টিকটকের মালিকানাধীন সংস্থার কর্ণধার জ্যাং ইয়িমিংয়ের উত্থান

এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় বড়সড় পালাবদল। ভারতের শিল্পপতি গৌতম আদানিকে টপকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এখন চিনের প্রযুক্তি উদ্যোক্তা এবং ByteDance-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাং ইয়িমিং। ByteDance-এর মালিকানাধীন জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম TikTok। Bloomberg Billionaires Index-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, জ্যাংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ২০ ধনীর তালিকায় জ্যাং ইয়িমিং রয়েছেন ১৮ নম্বরে। তাঁর…

Read More

লন্ডনে বিজয়ের রেস-দৌড়, বিনিয়োগ কোথায়? ‘প্লেজার ট্যুর’ কটাক্ষে উত্তাল তামিলনাড়ু

লন্ডন সফরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগ টানা। কিন্তু সফর ঘিরে এখন বিনিয়োগের চেয়ে রাজনৈতিক তরজাই বেশি চর্চায়। সিলভারস্টোনে মোটর রেসিং ইভেন্টে বিজয়ের উপস্থিতি সামনে আসতেই বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, বিদেশ সফরটি আদৌ কতটা বিনিয়োগ-কেন্দ্রিক ছিল? তামিলনাড়ু বিজেপির সভাপতি নাইনার নাগেন্দ্রন একেবারে সরাসরি সফরটিকে ‘প্লেজার ট্যুর’ বলে কটাক্ষ করেছেন। তাঁর…

Read More

ইমিগ্রেশন ছাড়পত্র ছাড়াই বিদেশে ৩ ইতালীয়! দিল্লি বিমানবন্দরে কীভাবে হল এত বড় গলদ?

ইমিগ্রেশন ছাড়পত্র নেই। অথচ দিব্যি আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে গেলেন তিন বিদেশি নাগরিক! শুধু তাই নয়, শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিমানে চেপে দিল্লি থেকে পাড়ি দিলেন জার্মানির মিউনিখে। দেশের রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এমন ঘটনা ঘিরে এখন তীব্র চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, নিরাপত্তার এত স্তর পেরিয়ে কীভাবে ঘটল এমন ঘটনা? অভিযোগ, চলতি মাসের শুরুতেই দিল্লি বিমানবন্দরে ঘটে এই…

Read More

ট্রাম্পের দাদাগিরির পাল্টা কি BRICS?

একদিকে ট্রাম্পের আমেরিকা, অন্যদিকে মোদি-জিনপিং-পুতিন! বিশ্ব রাজনীতির মঞ্চে কি তৈরি হচ্ছে নতুন শক্তির অক্ষ? আমেরিকা ও পশ্চিম ইউরোপের প্রভাবের বিপরীতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে BRICS। আর সেই মঞ্চে বিশ্বের তিন বড় শক্তি—ভারত, চিন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি ঘিরেই এখন তুঙ্গে জল্পনা। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং একের পর এক একতরফা সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে…

Read More