৫ নভেম্বর জন্মদিন ‘কিং কোহলি’র! ৩৮-এ পা বিরাটের, রেকর্ডের রাজা এখনও অপ্রতিরোধ্য

ক্রিকেটের বাইশ গজে তাঁর ব্যাটিং ঝড়, আগ্রাসন আর ধারাবাহিকতা তাঁকে এনে দিয়েছে কিংবদন্তির মর্যাদা! জন্মদিনে বিরাট কোহলিকে ঘিরে উচ্ছ্বাস ক্রিকেটবিশ্বে। আজ ৫ নভেম্বর, জন্মদিন ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির। ১৯৮৮ সালের এই দিনে দিল্লিতে জন্ম তাঁর। ৩৮ বছরে পা দিলেন ‘কিং কোহলি’। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন…

Read More

মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব, পুয়ের্তো রিকোর পথে কাজিয়াহ লিজ মেজো

মিস ইউনিভার্সের ৭৫তম সংস্করণে ভারতের হয়ে লড়াই করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা দিলেন কাজিয়াহ লিজ মেজো। বিমানবন্দরে তাঁর বিদায়ের ছবি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে তরুণী সুন্দরীর রাজকীয় সাজ। ভারতীয় ঐতিহ্যকে সঙ্গী করেই আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন ১৯ বছর বয়সি এই প্রতিযোগী। ইনস্টাগ্রামে কাজিয়াহর বিমানবন্দরের ছবি ভাগ করে নিয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া কর্তৃপক্ষ। ছবিতে মেরুন…

Read More

প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্ত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর

প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত। শুক্রবার রাতে নিজের বাড়িতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ‘কাঁটে’, ‘জিন্দা’ এবং ‘শুটআউট অ্যাট ওয়াডালা’র মতো ছবির পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্র জগতে বিশেষ পরিচিতি ছিল তাঁর। পরিবারের সূত্র এবং ফিল্ম ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে বাড়িতে পড়ে যান সঞ্জয়। তবে সেই…

Read More

বারগান্ডি গাউনে মোহময়ী প্রিয়াঙ্কা, ভারতীয় সাজে আধুনিকতার ছোঁয়া

উৎসবের সাজে বরাবরই নিজের ছাপ রাখতে জানেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারও তার ব্যতিক্রম হল না। গাঢ় বারগান্ডি রঙের জমকালো গাউন, সোনালি কারুকাজ আর খোঁপায় সাদা গজরা—সব মিলিয়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। পাশে স্বামী নিক জোনাসের পরনেও ছিল ক্রিম ও সাদা রঙের নকশা করা কুর্তা। দু’জনের সাজেই ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। প্রিয়াঙ্কার গাউনের বিশেষ আকর্ষণ…

Read More

মেসির ৯১ গোলও হার মানল! সর্বকালের সেরা ব্যালন ডি’অর মরশুমের মুকুট রোনাল্ডোর মাথায়

ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় লিয়োনেল মেসি এগিয়ে থাকলেও, একটি মরশুমের সেরার লড়াইয়ে তাঁকে পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভক্তদের ভোটে ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ বা B.O.A.T. সম্মান জিতে নিলেন পর্তুগিজ তারকা। ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর পারফরম্যান্সকেই এই পুরস্কারের ইতিহাসে সর্বকালের সেরা বলে বেছে নিয়েছেন ফুটবলপ্রেমীরা। ফলে পিছনে পড়ে গেল ২০১২ সালে মেসির সেই…

Read More

আমেরিকা সফরে জয়শঙ্কর, জি২০ ও কোয়াড বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে নজর

ভারত-আমেরিকা সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আবহে ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৩০ ও ৩১ অক্টোবর আটলান্টায় জি২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কোয়াডের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এরপর ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর। আটলান্টার বৈঠকে অস্ট্রেলিয়া ও জাপানের…

Read More

‘রাবণও পুরোপুরি খারাপ নন!’ সাই পল্লবীর মন্তব্যে তোলপাড়, ‘সীতা’কে নিশানা নেটপাড়ার

‘রাবণও পুরোপুরি খারাপ ছিলেন না!’ ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে সাই পল্লবীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পর্দায় যিনি সীতার চরিত্রে অভিনয় করছেন, তাঁর মুখে রাবণকে নিয়ে এমন কথা শুনে সরব নেটিজেনদের একাংশ। কেউ তুলেছেন সীতার চরিত্রের প্রসঙ্গ, কেউ আবার অভিনেত্রীর বক্তব্যের পাশে দাঁড়িয়ে মনে করিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে ভালো-মন্দ দুই দিকই…

Read More

ভোটার তালিকায় নাম ফেরাতে ফর্ম ৬ কেন? নির্বাচন কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

  ভোটার তালিকায় আগে নাম থাকা সত্ত্বেও বাদ পড়লে, ফের নাম তুলতে কেন ফর্ম ৬ পূরণ করতে হবে? দিল্লির এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্ম ৬-কে আগে তালিকাভুক্ত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার…

Read More

নদীর চরে বালি কাটার অভিযোগ, কাকদ্বীপে এক আটক মুড়িগঙ্গা নদীর চর থেকে বালি তুলে বিক্রির অভিযোগ; সাংবাদিকদের হুমকিরও অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর চর থেকে সাদা বালি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভাটার সময় চর জেগে উঠলে একাধিক নৌকায় করে বালি তুলে বাজারে বিক্রি করা হয়। এই কারবারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। সোমবার সকালে লট নম্বর আট এলাকায় নৌকা থেকে বালি নামানোর খবর…

Read More

মাত্র ৭ বছরেই ১২টি ভাষায় দক্ষ অসিন-কন্যা, নেপথ্যে মায়ের বিশেষ ভূমিকা

একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে এসে সংসারকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মুখ খুলে চর্চায় মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল। সম্প্রতি মাইগভ ইন্ডিয়ার সঙ্গে…

Read More