বোস বাড়িতে শেষ শ্রদ্ধা, টুটু বোসকে ঘিরে আবেগঘন সকাল

মৃত্যুর পরেও মানুষকে একসঙ্গে জড়ো করে রাখার ক্ষমতা সবার থাকে না। স্বপনসাধন বোস ওরফে টুটু বোস ছিলেন তেমনই এক চরিত্র। তাই তাঁর পারলৌকিক ক্রিয়ার দিন বালিগঞ্জের বোস বাড়িতে দেখা গেল এক অন্য ছবি। সেখানে শুধু শোক নয়, ছিল স্মৃতি, সম্পর্ক আর এক যুগের শেষ হয়ে যাওয়ার হাহাকার। শুক্রবার সকাল থেকেই বোস বাড়ির সামনে বাড়তে থাকে…

Read More

‘হারতে হারতেও হাল ছাড়েনি গ্যালারি’, ২২ বছরের অপেক্ষার শেষে ফের ভারতসেরা ইস্টবেঙ্গল 💛❤️

২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। অসংখ্য ব্যর্থতা, হতাশা আর কটাক্ষ পেরিয়ে অবশেষে ফের দেশের সেরার আসনে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের এই সাফল্য শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, বরং কয়েক প্রজন্মের আবেগ, বিশ্বাস এবং ক্লাবের প্রতি অটুট ভালোবাসার স্বীকৃতি। ২০০৩-০৪ মরশুমে জাতীয় লিগ জয়ের পর থেকে বহুবার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আই…

Read More

অলিম্পিক সোনা জিতলেই ৮ কোটি, বাংলার খেলোয়াড়দের জন্য নতুন চমক সরকারের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার ক্রীড়াক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যে ক্রীড়া মহোৎসব আয়োজনের ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বাংলার খেলোয়াড়দের উৎসাহ দিতে একাধিক নতুন পরিকল্পনার কথা জানান তিনি। সবচেয়ে বড় ঘোষণা, অলিম্পিকে সোনার পদক জিতলে বাংলার খেলোয়াড়দের দেওয়া হবে ৮ কোটি টাকা পুরস্কার। পাশাপাশি রুপো ও ব্রোঞ্জজয়ীদের পুরস্কারের…

Read More

টুটু বোসকে শ্রদ্ধার ডার্বিতে হতাশার ফুটবল, গোল মিসের মহড়ায় ড্র ইস্ট-মোহন ম্যাচ

সদ্যপ্রয়াত টুটু বোস-কে শ্রদ্ধা জানিয়েই শুরু হয়েছিল মর্যাদার ডার্বি। কিন্তু মাঠের লড়াইয়ে সেই আবেগের প্রতিফলন আর দেখা গেল কোথায়! যেন দুই প্রধানের ফুটবলাররা জয়ের জন্য নয়, শুধুই সৌহার্দ্যের বার্তা দিতেই নেমেছিলেন মাঠে। একের পর এক সহজ সুযোগ নষ্ট, ভুল পাস, এলোমেলো ডিফেন্স— সব মিলিয়ে ডার্বির উত্তেজনার চেয়ে হতাশাই ছিল বেশি। তবে দুই গোলকিপারের দুরন্ত সেভ…

Read More

স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ভোটের পর নতুন বিতর্কে রাজগঞ্জ

ভোটে হারার পর থেকেই রাজনৈতিক চাপ ও বিতর্কের মাঝে ছিলেন এশিয়াড সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তার মাঝেই শুক্রবার গভীর রাতে রাজগঞ্জে তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লাগে সেটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল।…

Read More

মোহনবাগানে শেষযাত্রা টুটু বোসের, ভক্তদের ঢল ক্লাবে

প্রয়াত হলেন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক ও মোহনবাগানের প্রাক্তন সভাপতি-সচিব স্বপন সাধন বসু, যিনি সকলের কাছে টুটু বোস নামেই পরিচিত ছিলেন। বুধবার তাঁর মরদেহ পৌঁছয় মোহনবাগান ক্লাবে। প্রিয় টুটুবাবুকে শেষবারের মতো দেখতে ভিড় জমান অসংখ্য সমর্থক, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। ক্লাব চত্বরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। টুটু বোসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল…

Read More

শেষ মুহূর্তে পালাবদল! রাজস্থান এখন মিত্তল–পুনাওয়ালাদের, সোমানি সরে দাঁড়াতেই ১৫,৬০০ কোটিতে বিক্রি রাজস্থান

আইপিএলের মালিকানা বদলের দৌড়ে বড় মোড়। রাজস্থান রয়্যালসের মালিকানা শেষ পর্যন্ত যাচ্ছে সুনীল মিত্তলের গোষ্ঠী এবং আদর পুনাওয়ালার সংস্থার যৌথ কনসোর্টিয়ামের হাতে। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা কাল সোমানির কনসোর্টিয়াম শেষ মুহূর্তে সরে দাঁড়াতেই প্রায় ১৫,৬০০ কোটি টাকায় চুক্তি চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজির বোর্ড। এর আগে কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্স প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব দিলেও মালিকানা…

Read More

বিশ্বকাপের দলে নতুন মুখ নন্দিনী, ফিরলেন যস্তিকা-রাধা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ১৫ জনের দলে সবচেয়ে বড় চমক নন্দিনী শর্মা। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া চোট কাটিয়ে দলে ফিরেছেন। পাশাপাশি অলরাউন্ডার রাধা যাদবও আবার জায়গা করে নিয়েছেন। এই দলই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। গত ডব্লিউপিএলে নন্দিনী দারুণ পারফর্ম…

Read More

আশা নেই, তবু রয়ে গেছে সেই সুর—ব্রেট লির সঙ্গে এক অমর স্মৃতির গল্প

১২ এপ্রিল যেন সঙ্গীতের আকাশ থেকে একটি নক্ষত্র ঝরে পড়ার দিন। তবুও কিছু কণ্ঠ হারায় না, তারা রয়ে যায় হৃদয়ের গভীরে। সেই অমর সুরের নাম আশা ভোঁসলে। বিশ্ব তাঁকে চিনেছে সুরসম্রাজ্ঞী হিসেবে, কিন্তু তাঁর সুর ছুঁয়ে গিয়েছিল ক্রিকেটের দুনিয়াকেও। গতির ঝড় তোলা অজি পেসার ব্রেট লি-র সঙ্গে তাঁর সেই ডুয়েট আজ যেন আরও বেশি করে…

Read More

“আগেই ঠিক ট্রফির মালিক?”— রোনাল্ডোকে ঘিরে বিস্ফোরক অভিযোগে তোলপাড় সৌদি লিগ

শিরোপার লড়াই এখন চরমে, আর ঠিক সেই সময়েই বিস্ফোরক অভিযোগে কাঁপছে সৌদি প্রো লিগ। মাঠের খেলাকে ছাপিয়ে উঠে এসেছে এক বড় প্রশ্ন— সব কিছু কি আগে থেকেই ঠিক করা? এই ঝড়ের কেন্দ্রে আল নাসের এবং তাদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সরাসরি নাম না করেও তীব্র ইঙ্গিত দিয়েছেন আল আহলির ফুটবলার ইভান টনি, আর তাতেই শুরু হয়েছে…

Read More