নারী নির্যাতনে কড়া বার্তা শুভেন্দুর, পুলিশের উদ্দেশে— ‘অপেক্ষা নয়, আইন মেনে কঠোর ব্যবস্থা নিন’

নারী নিরাপত্তাকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি বা শিশুদের উপর যৌন নির্যাতনের মতো অপরাধে পুলিশের কোনও রকম দ্বিধায় থাকার প্রয়োজন নেই। আইন যে ক্ষমতা দিয়েছে, তা প্রয়োগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশই দেওয়া হয়েছে বাহিনীকে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের…

Read More

সেবাশ্রয়-কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নড়েচড়ে স্বাস্থ্যভবনও

সেবাশ্রয়ের কথিত ভুল চিকিৎসা ঘিরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জট আরও বাড়ল। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের নামে এফআইআর দায়ের করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। একইসঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবারকে স্বাস্থ্যভবনে তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার…

Read More

বারুইপুর কাণ্ডে রাতারাতি বড় মোড়!

বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড়। পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। এরপরই পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা…

Read More

ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে বারুইপুর, অভিযুক্তের মৃত্যুতে নতুন বিতর্ক

বারুইপুরে এক নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। পাশাপাশি পথ ও রেল অবরোধ, পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতির মধ্যে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানীভবনে ডেকে তাঁদের সব দাবি শোনার আশ্বাস দিয়েছেন…

Read More

মেসি-কাণ্ডে জুঁই বিশ্বাসকে ১০ কোটির নোটিস, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি শতদ্রুর

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্ক এখনও থামেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হচ্ছে। এবার কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। ইতিমধ্যেই তাঁর তরফে জুঁই বিশ্বাসকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে শতদ্রুর অভিযোগ, অনুষ্ঠানের দিন প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিক সংরক্ষিত…

Read More

জেমস বন্ডের গ্যাজেট! স্বরূপ বিশ্বাসের চশমায় নাকি লুকোনো ক্যামেরা, আদালতে বিস্ফোরক দাবি

জেলবন্দি স্বরূপ বিশ্বাসকে ঘিরে এবার সামনে এল এমন এক অভিযোগ, যা শুনে অনেকেই ‘জেমস বন্ড’-এর গল্পের সঙ্গে তুলনা টানছেন। আদালতে তদন্তকারীদের দাবি, স্বরূপের ব্যবহৃত একটি চশমায় বিশেষ ধরনের ক্যামেরা বসানো ছিল। সেই ক্যামেরায় কী রেকর্ড করা হত, কারা ছিলেন নজরবন্দি, আদৌ কোনও তথ্য সংগ্রহ করা হয়েছে কি না— তা নিয়েই এখন তুমুল রহস্য। একসময় টলিপাড়ার…

Read More

ভাইরাল ভিডিওর মাশুল! চাকরি হারালেন যুবতী, সামাজিক চাপে বিপর্যস্ত পরিবার

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন ২১ বছরের এক যুবতী। অভিযোগ, একটি বাইক রাইড বুকিং নিয়ে বচসার সময় রেকর্ড করা ভিডিও ভাইরাল হওয়ার পর চাকরি হারাতে হয়েছে রিয়া বসুকে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার সামাজিক ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন। রিয়া বসু নিউ টাউন এলাকার একটি…

Read More

রাহুল অরুণোদয়ের মৃত্যুতে সিআইডি তদন্তের ঘোষণা, মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ

প্রায় আড়াই মাস কেটে গেলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্যের জট কাটেনি। শুটিং চলাকালীন তাঁর মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি ঘটনার প্রকৃত কারণ। এই পরিস্থিতিতে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং…

Read More

শ্রীভূমি ক্লাবে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে বিতর্ক, নিশানায় সুজিত বসু

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, বিভিন্ন সরঞ্জাম এবং গঙ্গাসাগরের প্রসাদ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবে মজুত করে রাখা…

Read More

EXCLUSIVE : খাল বুজিয়ে রেস্টুরেন্ট ? কামালগাজির ‘কোলকাতা ধাবা’ ঘিরে বিতর্কে রাজনীতি

নরেন্দ্রপুর থানা এলাকার ইএম বাইপাস সংলগ্ন কামালগাজি ও ঢালাই ব্রিজের মধ্যবর্তী এলাকায় ‘কোলকাতা ধাবা’কে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত দেড় দশকে এলাকার খাল, জলনিকাশি ব্যবস্থা এবং জলাভূমির অংশ বিশেষ ভরাট করে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাঁদের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণেই দীর্ঘদিন এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করা সম্ভব হয়নি।…

Read More