সাপের কামড়ে শিশু মৃত্যু

Spread the love

 

মঙ্গলবার মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাটি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু। জানা গেছে ওই শিশুর নাম রনি দে (১০) । তার বাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে আমবাড়ী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে শিশুটার মা অন্যের বাড়িতে পরিচালিকা কাজ করতে গিয়েছিল ।শিশুটি বাড়িতে একাই ছিলেন সেদিন ওই শিশুটি ঘরে একটি ব্যাঙ দেখতে পায়। ব্যাঙ টি ধরতে গিয়ে সাপ কামড়ে দেয় শিশুটিকে। এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ থাকার পর শিশুটির মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *