মোদির ‘পদত্যাগপত্র’ ভাইরাল

Spread the love

সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি কথিত পদত্যাগপত্র। ওই চিঠিতে দাবি করা হয়, ব্যক্তি ও রাজনীতিক হিসেবে সমস্ত দায়িত্ব নিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বহু নেটিজেন সেটিকে সত্যি বলে বিশ্বাস করেন।

তবে ফ্যাক্ট চেকে জানা যায়, ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি সম্পূর্ণ ভুয়ো। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের সরকারি এক্স (X) হ্যান্ডেলে জানায়, প্রধানমন্ত্রী এমন কোনও চিঠি লেখেননি বা তাতে স্বাক্ষরও করেননি। তাই এই ধরনের বিভ্রান্তিকর পোস্টে বিশ্বাস না করার এবং শেয়ার করার আগে তথ্য যাচাই করার আবেদন জানিয়েছে পিআইবি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এর আগেও প্রধানমন্ত্রীকে ঘিরে একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছিল। সেই প্রেক্ষিতেই সরকারি সংস্থার পরামর্শ, কোনও ভাইরাল দাবি সত্য বলে ধরে নেওয়ার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা উচিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *