জলে শক্তি বাড়াল ভারত, উদ্বোধন হল যুদ্ধজাহাজ ‘সংঘমিত্রা’

Spread the love

দেশের সামুদ্রিক নিরাপত্তায় আরও এক বড় পদক্ষেপ। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘সংঘমিত্রা’র উদ্বোধন হল বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরাও।
দীর্ঘদিন ধরেই যুদ্ধজাহাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিআরএসই। এবার ‘সংঘমিত্রা’ যোগ হওয়ায় আরও শক্তিশালী হল ভারতের উপকূল নিরাপত্তা ব্যবস্থা। এই জাহাজ উপকূলীয় এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি বিশেষ অভিযান, জলদস্যু দমন এবং অনুপ্রবেশ রুখতেও বড় ভূমিকা নেবে।
শুধু তাই নয়, বিপদের সময়ে অসামরিক মানুষকে উদ্ধার, কনভয় সুরক্ষা এবং পাচার বিরোধী অভিযানের মতো গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করা হবে এই যুদ্ধজাহাজকে।
গত এক বছরে একাধিক যুদ্ধজাহাজ সরবরাহ করে নজর কেড়েছে জিআরএসই। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির উপর ভরসা বাড়ানোর দিকেও এটি বড় বার্তা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *