সীমান্তে এবার কড়া শুভেন্দু! বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের জন্য বিএসএফকে ২৭ কিমি জমি দিল রাজ্য

Spread the love

অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সীমান্ত সুরক্ষায় কোনওরকম আপস করা হবে না। সেই সিদ্ধান্তেরই বড় পদক্ষেপ হিসেবে বুধবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দিল রাজ্য সরকার।

সরকারি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য জমি চেয়ে আসছিল বিএসএফ। কিন্তু আগের সরকারের আমলে সেই প্রক্রিয়া আটকে ছিল। এদিন এই ইস্যুতে সরাসরি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “তোষণের রাজনীতির কারণেই সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও বাধা তৈরি হয়েছিল। ফলে অনুপ্রবেশ রোখা সম্ভব হয়নি।” তাঁর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, সীমান্তে কাঁটাতার সম্পূর্ণ হলে অনুপ্রবেশ, গোরু পাচার এবং বেআইনি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, সীমান্ত ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সরকার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *