ভারতীয় খাবারে মজলেন নিক-জো, পাতে রানি কচুরি থেকে রয়্যাল ল্যাম্ব চপ!

Spread the love

ভারত সফরে এসে ভারতীয় খাবারের স্বাদে মজলেন জোনাস ব্রাদার্স। নিক জোনাস এবং তাঁর ভাই জো জোনাসের পাতে এবার উঠল রানি কচুরি, অনিয়ন ভাজিয়া থেকে শুরু করে রয়্যাল পিস্তা ল্যাম্ব চপ, মুর্গ মাখানি, পাপড় কি টোকরি—হরেক রকমের দেশি পদ।

জোনাস ব্রাদার্স ট্যুর উপলক্ষে ভারতে এসেছিলেন দুই ভাই। সফরে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং মেয়ে মালতি ম্যারি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়েই সময় কাটিয়েছেন নিক। এরই মাঝে ভাই জো-কে নিয়ে একটি ভারতীয় রেস্তরাঁয় পৌঁছে যান তিনি।

রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, নিক ও জো নিয়মিত সেখানে যান। তাঁদের জন্য পরিবেশন করা হয়েছিল পছন্দের বেশ কিছু পদ। খাবারের টেবিলের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিক নিজেই। ক্যাপশনে শুধু লিখেছেন—‘STUFF’।

ভিডিওতেই স্পষ্ট, দেশি খাবারের স্বাদ বেশ উপভোগ করেছেন দুই ভাই। বিশেষ করে ভারতীয় খাবারের প্রতি নিকের ভালোবাসা অবশ্য নতুন নয়। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ের পর ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হয়েছে, আর সেই সঙ্গে বেড়েছে দেশি খাবারের প্রতি টানও।

এর আগে এক সাক্ষাৎকারে নিক জানিয়েছিলেন, তাঁর পছন্দের ভারতীয় খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন, পনির, সাগ পনির, মসালা পনির, রায়তা, নান এবং চিকেন বিরিয়ানি। ফলে ভারত সফরে এসে ডায়েট ভুলে দেশি খাবারে কবজি ডোবানো যে তাঁর কাছে বেশ উপভোগের, তা বলাই যায়।

ভারত সফর শেষ করে দেশে ফিরেছেন নিক। তবে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় খাবারের সেই ‘ফুড ডায়েরি’ এখন ভক্তদের নজর কেড়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *