দশকের পর দশক বাংলাদেশ দেখেছে দুই বেগমের লড়াই। শেখ হাসিনা। খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার। রাজনৈতিক ‘শত্রু’ খালেদার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লিগের সোশাল মিডিয়া থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন শেখ হাসিনা। সেখানে লেখা হয়েছে
(শেখ হাসিনার বার্তা)
‘বাংলাদেশ জাতীয়তাবাদি পার্টির চেয়ারপার্সন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অপরিসীম। তাঁর চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক পরিসর এবং বিএনপির নেতৃত্বে শূন্যতা তৈরি করেছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের সহানুভূতি জানাই। এই কঠিন সময়ে আল্লাহ তাঁদের শক্তি দিন।’


