বিচ্ছেদের পরেও বিশেষ বন্ধুত্ব! ৫১তম জন্মদিনে সুস্মিতাকে শুভেচ্ছা ললিত মোদির, কী লিখলেন প্রাক্তন প্রেমিক?
বলিউডের অন্যতম আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্বময়ী অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন ঘিরে এবার চর্চায় উঠে এল পুরনো সম্পর্ক। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ৫১ বছরে পা দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর জন্মদিনের পরদিনই তাঁকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে নজর কাড়লেন তাঁর প্রাক্তন প্রেমিক তথা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে একটি পুরনো সাদা-কালো ছবি পোস্ট করেছেন ললিত।…


