যাদবপুরের ইতিহাসে নজির, গুগল পিএইচডি ফেলোশিপ পেলেন গবেষক অভিরূপ চ্যাটার্জী
বিশ্বমঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অভিরূপ চ্যাটার্জী। চলতি বছরের মর্যাদাপূর্ণ ‘গুগল পিএইচডি ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এই গবেষক। বিশ্বের ৩৮টি দেশের ১৪৮ জন গবেষকের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। মেশিন লার্নিং এবং এমএল ফাউন্ডেশন বিভাগে নির্বাচিত ৪৩ জনের তালিকায় রয়েছেন অভিরূপ। এই বিভাগে ভারত থেকে নির্বাচিত মাত্র তিনজন…


