‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে…’, দু’দশক পর শহরে ফিরেই আবেগে ভাসলেন তসলিমা নাসরিন

Spread the love

প্রায় ২০ বছর পর ফের কলকাতার মাটিতে পা রাখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছতেই শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে তাঁকে স্বাগত জানান সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে শহরে ফিরে আবেগ লুকোননি তসলিমা। হাসিমুখে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “খুবই ভালো লাগছে।”

কলকাতায় পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মাধ্যমে রবীন্দ্রনাথের ঢঙে তিনি লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা, যা বাস্তবে রূপ নেয় শুক্রবার দুপুরে।

শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। সেক্যুলার মিশন ও এইচআরবিএফএফ-এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

২০০৭ সালে ‘দ্বিখণ্ডিত’ বইকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিতর্ক ও অশান্তির জেরে শহর ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। তারপর কেটে গিয়েছে প্রায় দুই দশক। সেই দীর্ঘ বিরতির পর তাঁর কলকাতায় প্রত্যাবর্তন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *