শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মমতার সঙ্গে ফোনে অভিজিৎ দীপ, স্থগিত দিল্লি সফর

শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং আন্দোলনকারী ছাত্রদের অধিকাংশ দাবি সরকার মেনে নেওয়ার পর নতুন মোড় নিল চলমান আন্দোলন। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ পার্টি (সিজেপি)। এরপরই তৃণমূল সূত্রে দাবি, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আন্দোলনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সূত্রের দাবি, শনিবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ প্রায় তিন মিনিটের ফোনালাপে…

Read More

নারী নির্যাতনে কড়া বার্তা শুভেন্দুর, পুলিশের উদ্দেশে— ‘অপেক্ষা নয়, আইন মেনে কঠোর ব্যবস্থা নিন’

নারী নিরাপত্তাকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি বা শিশুদের উপর যৌন নির্যাতনের মতো অপরাধে পুলিশের কোনও রকম দ্বিধায় থাকার প্রয়োজন নেই। আইন যে ক্ষমতা দিয়েছে, তা প্রয়োগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশই দেওয়া হয়েছে বাহিনীকে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের…

Read More

‘২১ জুলাইয়ের মঞ্চে আসুন’, মমতাকে কংগ্রেসের খোলা আমন্ত্রণ! শুভঙ্করের কটাক্ষ— ‘ভুল স্বীকার করলেই হবে প্রায়শ্চিত্ত’

২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে এ বছর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের দুই শিবির আলাদা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দীর্ঘ কয়েক দশক পর শহিদ মিনারে শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই মঞ্চ থেকেই এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে আমন্ত্রণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার শহিদ মিনারে সমাবেশের প্রস্তুতি…

Read More

সেবাশ্রয়-কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নড়েচড়ে স্বাস্থ্যভবনও

সেবাশ্রয়ের কথিত ভুল চিকিৎসা ঘিরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জট আরও বাড়ল। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের নামে এফআইআর দায়ের করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। একইসঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবারকে স্বাস্থ্যভবনে তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার…

Read More

মমতা শিবিরে বড় ধাক্কা, জেলা সংগঠনে ব্যাপক রদবদল ঋতব্রতদের! অনুব্রত-রবীন্দ্রনাথ-অরুণাভদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব

ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরের ভাঙন আরও স্পষ্ট হচ্ছে। আগে ৬৫ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর এবার জেলা সংগঠনেও বড়সড় রদবদলের ঘোষণা করা হল। শনিবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর একসঙ্গে একাধিক জেলার সভাপতি ও রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ, অরুণাভ সেন,…

Read More

বিকেলে কড়া, সন্ধ্যায় নরম! বিদ্রোহীদের ফেরার আহ্বান মমতার

মিছিলের মঞ্চে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নাম না করেই কাকলি ঘোষ দস্তিদার ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে তিনি ঘরে ফেরার আহ্বান জানান। তাঁর বক্তব্য, বিজেপির আশ্রয় না নিয়ে অন্তত দলের কর্মীদের কথা ভেবে পরিবারে ফিরে এসে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা উচিত।…

Read More

বারুইপুর কাণ্ডে রাতারাতি বড় মোড়!

বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড়। পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। এরপরই পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা…

Read More

২১ জুলাই নিয়ে ধর্মতলায় টানাপোড়েন, অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ দুই তৃণমূল, মাঠে কংগ্রেসও

২১ জুলাই শহিদ দিবসকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। ধর্মতলায় একই দিনে শহিদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূলের দুই শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল। এরই পাশাপাশি ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনাকে নিজেদের আন্দোলনের অংশ বলে দাবি করে পৃথক কর্মসূচির…

Read More

তারাতলা গুদাম বিপর্যয়: মুখ্যমন্ত্রীর নির্দেশের দেড় ঘণ্টার মধ্যেই ৩ গ্রেপ্তার

তারাতলার গুদাম বিপর্যয়ের ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের প্রায় দেড় ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। এর মধ্যে সৈয়দ মহম্মদ গুলজার ওই নির্মাণকাজের সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী শ্রমিক…

Read More

DA ৩৮%, ১ লক্ষ চাকরি, মহিলাদের মাসে ₹৩ হাজার! প্রথম বাজেটেই একের পর এক বড় ঘোষণা বিজেপি সরকারের

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেটে সরকারি কর্মীদের DA বৃদ্ধি, মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা’, বেকার ভাতা, আয়ুষ্মান ভারত, নতুন জেলা, বিমানবন্দর থেকে গভীর সমুদ্রবন্দর—উন্নয়ন ও জনকল্যাণে একগুচ্ছ ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই একের পর এক বড় ঘোষণার ঝড়। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।…

Read More