চাকরির টোপে প্রতারণা! ১২ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার বনগাঁর রিঙ্কু

সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এলাকার। অভিযুক্ত রিঙ্কু মজুমদারকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালনগরের বাসিন্দা এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন। সেইসময় রিঙ্কুর সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, সরকারি দফতরে…

Read More

আর জি কর কাণ্ডে ফের তোলপাড়, ২৪ বছরের পুরনো রহস্যে চাঞ্চল্য

আর জি কর মেডিক্যাল কলেজের পর্নোগ্রাফি র‌্যাকেট নিয়ে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে বাম দলগুলি যখন সরব, ঠিক তখনই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য— তাদের শাসনামলেই নাকি ওই সরকারি মেডিক্যাল কলেজে রমরম করে চলত পর্ন-র‌্যাকেট। আর সেই চক্রের বলি হয়েছিলেন এক তরুণ ডাক্তারি পড়ুয়া! ঘটনাটি ২০০১ সালের। সেই সময় আর জি…

Read More

কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদে গ্রহ-রত্নের আড়ালে ৩৫০ কোটি টাকার বিদেশি মুদ্রা তছরুপে ইডির তল্লাশি

গ্রহ-রত্ন বিক্রির আড়ালে বিদেশি মুদ্রা তছরুপের অভিযোগের পর বুধবার সকাল থেকেই কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদে একযোগে অভিযান চালাল ইডি। কলকাতার সল্টলেক সিএফ ব্লকের এক এজেন্টের বাড়ি এবং কিরণশঙ্কর রায় রোডের তার অফিসে হানা দিয়ে বিভিন্ন নথিপত্র ও আর্থিক কাগজপত্র খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, মাস খানেক আগে প্রথমে অভিযোগ ওঠে, কম দামের রত্ন বিক্রি করে…

Read More

উত্তরবঙ্গের বন্যায় প্রকৃতির প্রতিশোধ: অবৈধ নির্মাণ, কাঠচোর ও বনদপ্তরের ব্যর্থতা ফাঁস করে দিল ভয়াবহ পরিস্থিতি

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা শুধু মানুষের প্রাণহানিই ঘটায়নি, উন্মোচিত করেছে এক গভীর ও দীর্ঘদিনের সংকট—প্রকৃতির ওপর লাগামছাড়া হস্তক্ষেপের পরিণতি। পাহাড় থেকে নেমে আসা প্রবল জলস্রোতে তিস্তা ,তোর্সা, জলঢাকা, নেওড় নদীর তীরভূমি ভেসে গেছে। ডুবে গেছে শতাধিক গ্রাম, ভেসে গেছে ঘরবাড়ি ও প্রাণ। তবে এই বিপর্যয়ের পাশাপাশি উঠে এসেছে বহু ভয়ঙ্কর তথ্য—নদীর পাড় দখল, অবৈধ রিসর্ট, কাঠচোরের…

Read More

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুর্নীতি কাণ্ড: জামিনের শুনানিতে দাবি ‘নির্দোষ’

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ সত্ত্বেও আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। দুই বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল। তল্লাশি ও দীর্ঘ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের সময় বিধায়ক প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। দীর্ঘদিন জেলে থাকার পর চলতি বছরে জামিনে মুক্ত হন তিনি।…

Read More

নেপালের অস্থায়ী প্রধানমন্ত্রী সুশীলা কারকির প্রথম বার্তা

কেপি শর্মা ওলির সরকারের পতনের পর অগ্নিগর্ভ নেপালের ভার নিয়েছেন প্রাক্তন বিচারপতি সুশীলা কারকি। রবিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণ দেন তিনি। সেখানেই স্পষ্ট জানালেন, “জেন জি বিদ্রোহে নিহতদের শহীদ ঘোষণা করা হবে।” তবে হুঁশিয়ারি, হিংসা ও ভাঙচুরে জড়িতদের কোনও রকম রেয়াত দেওয়া হবে না। কারকি বলেন, “আমি এবং আমার সহযোগীরা ক্ষমতার স্বাদ নিতে আসিনি।…

Read More

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি

নেপালের রাজনৈতিক অস্থিরতার মাঝেই সামনে এল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিস্ফোরক দাবি। সেনার সুরক্ষায় শিবপুরি ব্যারাক থেকে তিনি অভিযোগ করেছেন, ক্ষমতা হারানোর নেপথ্যে মূল ভূমিকা ভারতের। তাঁর কথায়, নয়াদিল্লির সঙ্গে একাধিক ইস্যুতে ভিন্ন অবস্থান নেওয়ার ফলেই তাঁকে সরতে হয়েছে। বিশেষ করে লিপুলেখ সীমান্ত প্রশ্ন এবং অযোধ্যাকে ঘিরে বিতর্কই তাঁকে ক্ষমতাচ্যুত করার বড় কারণ বলে…

Read More

সন্দেশখালি কাণ্ডে ফের সিবিআই তৎপরতা, জেলবন্দি থেকেও প্রভাব খাটাচ্ছেন শেখ শাহজাহান?

উত্তর ২৪ পরগনার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ঘিরে ফের চাঞ্চল্য। অভিযোগ, জেলবন্দি অবস্থাতেও তদন্তে প্রভাব ফেলছেন তিনি। আর সেই কারণেই শনিবার সকালেই বসিরহাটের সড়বেড়িয়ায় তাঁর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্তকারীরা এদিন শাহজাহানের মেয়ের বাড়িতেও পৌঁছন। ২০২৪ সালের জানুয়ারিতে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালিতে গিয়েছিল ইডি টিম।…

Read More

এসএসসি নিয়োগ মামলা: ছাড় নয়, প্রক্রিয়া চলবে নির্ধারিত নিয়মে — সুপ্রিম কোর্টের কড়া বার্তা

এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় ফের স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নির্ধারিত দিনে ও নির্দিষ্ট নিয়ম মেনেই প্রক্রিয়া চলবে, কোনও নতুন ছাড় দেওয়া হবে না। বিশেষভাবে সক্ষম এক শিক্ষক এবং অবসরের বয়স পার হওয়া আরেক শিক্ষক আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় অংশ নেওয়ার…

Read More

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আটক ইডির

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে মুর্শিদাবাদের আন্দি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টানা প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে আটক করা হয়। পরে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আজই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি কোর্টে তোলা হবে তাঁকে। বছর দুই আগে একই মামলায়…

Read More