এজবাস্টনে বুমরাহর মহাকীর্তি! ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন বিরল ‘ট্রেবল’

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই রেকর্ডের পাতায় নাম তুলে ফেললেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ফিরিয়েই ওডিআই ক্রিকেটে নিজের ১৫০তম উইকেট পূর্ণ করেন ভারতের তারকা পেসার। তবে এই উইকেট শুধুই একটি ব্যক্তিগত মাইলফলক নয়। এর মাধ্যমে বুমরাহ হয়ে গেলেন ভারতের প্রথম ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ২০০ উইকেট, ওডিআইতে ১৫০ উইকেট এবং টি-২০…

Read More

দুই দলে ভাগ টিম ইন্ডিয়া! তাই ফের কোচের ভূমিকায় ভিভিএস লক্ষ্মণ?

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আবারও দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। তবে এবার স্থায়ী হেড কোচ হিসেবে নয়, বিশেষ দায়িত্বে। বিসিসিআই সূত্রের খবর, আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় দলের কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নামই সবচেয়ে এগিয়ে। সামনের কয়েক মাস ভারতীয় ক্রিকেটের সূচি কার্যত ঠাসা। একদিকে আন্তর্জাতিক সিরিজ, অন্যদিকে বহুদেশীয় প্রতিযোগিতা—দুই সামলাতে গিয়ে একই…

Read More

১৭০ রানও যথেষ্ট হল না, অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় ভারতের

১৭০ রানের লড়াকু পুঁজি নিয়েও শেষরক্ষা হল না। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটের হারে বিশ্বকাপ অভিযান শেষ হল ভারতের মহিলা দলের। এই পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল হরমনপ্রীত কৌরদের। আর সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরাই থেকে গেল। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ১৭০ রান তোলে। ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে…

Read More

স্মৃতি-শেফালির ঝড়ে বিশ্বকাপে রেকর্ড ভারতের, নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে শীর্ষে হরমনপ্রীতরা

দুই ম্যাচে দুই দাপুটে জয়। পাকিস্তানের পর এবার নেদারল্যান্ডসকেও কার্যত উড়িয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। তবে এই জয় শুধু দুই পয়েন্টের নয়, বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাসও লিখল হরমনপ্রীত কৌরের দল। ব্যাট হাতে রানের পাহাড় গড়ার পর বল হাতে ডাচদের গুটিয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির বার্তা স্পষ্ট করে দিল উইমেন ইন ব্লু। টসে হেরে প্রথমে…

Read More

কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্স দল ঘোষণা, গুরিন্দরবীর-অনিমেষের সঙ্গে নজরে নীরজের প্রত্যাবর্তন

আসন্ন কমনওয়েলথ গেমসকে সামনে রেখে শক্তিশালী অ্যাথলেটিক্স দল ঘোষণা করল ভারত। সাম্প্রতিক সময়ে জাতীয় ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে আলোচনায় থাকা গুরিন্দরবীর সিং ও অনিমেষ কুজুরকে ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ডেকাথলিট তেজস্বিন শঙ্কর, শটপুটার তাজিন্দরপাল সিং তুর, হাই জাম্পার সর্বেশ কুশারে-সহ একাধিক তারকা অ্যাথলিট। চলতি বছরের মে মাসে রাঁচিতে…

Read More

বাবার পথেই ছেলে! শ্রীলঙ্কা সফরের ভারত অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেল রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়

ভারতীয় ক্রিকেটে আরেক ‘দ্রাবিড়’-এর আগমনের অপেক্ষা শুরু হয়ে গেল। একসময় যিনি ভারতের ব্যাটিংয়ের দুর্ভেদ্য প্রাচীর ছিলেন, সেই রাহুল দ্রাবিড়ের পর এবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ১৭ বছরের এই ডানহাতি ব্যাটার। ছোটবেলা থেকেই ক্রিকেটের পরিবেশে বড় হওয়া অন্বয় ও…

Read More

পদ্মশ্রী নিলেন হরমনপ্রীত

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তসর রঙের চুড়িদারে মঞ্চে উঠে সম্মান নেন হরমনপ্রীত। গত বছর তাঁর নেতৃত্বেই প্রথমবার মহিলা…

Read More

সাত বছরের তিক্ততা ভেঙে আলিঙ্গনে কোহলি-কুম্বলে

ক্রিকেট যে শুধু ব্যাট-বলের লড়াই নয়, তা আবারও প্রমাণ হল আইপিএলের ১৯তম মরশুমের শুরুতেই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার তৈরি হল এমন এক মুহূর্ত, যা দেখে আবেগে ভেসেছেন লাখো ক্রিকেটপ্রেমী। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে এক ফ্রেমে ধরা দিলেন বিরাট কোহলি ও অনিল কুম্বলে। শুধু পাশাপাশি দাঁড়ানোই নয়, উষ্ণ আলিঙ্গনে যেন মুছে গেল অতীতের সব তিক্ততা। মাঠের সেই…

Read More

বিশ্বকাপের প্রস্তুতিতে বড় বদল, কোহলি-রোহিতকে খেলাতে ওয়ানডে বাড়াচ্ছে ভারত

টি-২০ বিশ্বকাপের পর এবার লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ। সেই লক্ষ্য সামনে রেখেই নিজেদের ক্রিকেট সূচি ও প্রস্তুতির ধরনে বড় পরিবর্তন আনতে চলেছে টিম ইন্ডিয়া। আইপিএলের পর থেকেই ভারতীয় দলের আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই বদলের প্রভাব দেখা যাবে। এতদিন পর্যন্ত টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ছোট ফরম্যাটে বেশি জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন ফোকাস পুরোপুরি সরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে।…

Read More