বাংলায় পরিবর্তনের ইঙ্গিত, প্রথম দফায় ১১০ আসনের দাবি অমিত শাহর

প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই বাংলার নির্বাচনী ফল নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি শিবিরে। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জয়ের সম্ভাবনা দেখছে বিজেপি। শাহ জানান, ভোটের পরিস্থিতি ও দলের অভ্যন্তরীণ সমীক্ষা বিশ্লেষণ করেই এই হিসাব করা হয়েছে। তাঁর মতে, রাজ্যে প্রবল…

Read More

প্রথম দফার ভোটে বুথে অনুব্রত, সস্ত্রীক ভোট দিলেন মানস ভুঁইয়া

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড়। রাজ্যের ১৬টি জেলায় আজ শুরু হয়েছে প্রথম দফার ভোট। এই পর্বে একাধিক হেভিওয়েট প্রার্থী ও বিদায়ী মন্ত্রী ভাগ্য পরীক্ষা দিচ্ছেন। বীরভূমের বোলপুরে ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, কালিকাপুর বুথে কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল। ভোট দেওয়ার পর তিনি সংক্ষিপ্তভাবে জানান, শান্তিপূর্ণ…

Read More

তৃণমূলের দুর্গ রক্ষা না বিজেপির দখল? কলকাতা পোর্টে নজর গোটা রাজ্যের

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কলকাতা পোর্ট কেন্দ্র আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। টানা চতুর্থবারের মতো বিধায়ক হওয়ার লক্ষ্য নিয়ে ভোটের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম। তাঁর সামনে এবার বিজেপির রাকেশ সিংয়ের কঠিন চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ফিরহাদ হাকিম। বর্তমানে তিনি…

Read More

ভোটের আগে মমতার প্রশংসায় উদ্ধব—‘বাংলার বাঘিনী জিতবেই’

বঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই। এই আবহেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সরাসরি সমর্থনের বার্তা দিলেন শিবসেনার উদ্ধব শিবিরের প্রধান উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের এক জনসভায় তিনি বলেন, “বাংলার বাঘিনী একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত তাঁরই জয় হওয়া উচিত।” বঙ্গ ভোটের আগে বিরোধী শিবিরের একাধিক নেতা…

Read More

‘এই দিদি’ মন্তব্যে নতুন বিতর্ক, অমিত শাহকে ঘিরে সরগরম বাংলার রাজনীতি

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্য ঘিরে সে সময় ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক তরজা শুরু হয়। এবার ফের একই ধরনের বিতর্ক উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, তিনি প্রকাশ্যে…

Read More

ঝালমুড়ি ঘিরে তীব্র ভোটযুদ্ধ, জঙ্গলমহলে মুখোমুখি মোদি-অভিষেক

জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ক ঘিরে রাজনৈতিক লড়াই এখন চরমে। রবিবার একের পর এক জনসভা করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রচার চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনশেষে ঝাড়গ্রামে এক ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে সেই ঝালমুড়ি খাওয়ার মুহূর্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় দোকানি বিক্রম সাউয়ের কাছ থেকে ঝালমুড়ি কিনে নিজে খান মোদি, পাশাপাশি…

Read More

আই-প্যাকে ইডি-র জাল! ডিরেক্টর ঋষি রাজকে তলব, দিল্লিতে হাজিরার নির্দেশে চাপে ভোটকুশলী সংস্থা

ভোটের আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এবার পড়ল ভোটকুশলী সংস্থা আই-প্যাকের উপর। আর্থিক অনিয়মের অভিযোগে সংস্থার ডিরেক্টর ঋষি রাজ সিংহকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দিল্লির সদর দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেন এবং তার উৎস খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। সূত্রের খবর, আই-প্যাকের কার্যকলাপ ও অর্থ প্রবাহ নিয়ে…

Read More

🔥 পয়লা বৈশাখেই ‘পরিবর্তন’ বিতর্ক, রাজ্যপাল রবির মন্তব্যে তপ্ত রাজনীতি

পয়লা বৈশাখের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন আরএন রবি। লোক ভবনের অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল একদিকে অতীতের গৌরব, অন্যদিকে বর্তমানের হতাশা—আর সেই সুরেই তিনি তরুণ প্রজন্মকে ডাক দিলেন “পরিবর্তনের অংশ” হওয়ার জন্য। রাজ্যপালের কথায়, এক সময় দেশের অর্থনীতি, শিল্প ও বৌদ্ধিক চর্চায় পথ দেখানো পশ্চিমবঙ্গ আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। ৬০-এর দশকে…

Read More

ভোটের মুখে তল্লাশি বিতর্ক! কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি অভিষেকের

ভোটের মুখে ফের বিতর্কে রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ ঘিরে তীব্র প্রশ্ন উঠল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। তৃণমূলের তরফে প্রকাশ্যে আনা একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটকে কেন্দ্র করে এই বিতর্ক ছড়িয়েছে। এই প্রসঙ্গে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, একটি হোয়াটসঅ্যাপ নির্দেশের ভিত্তিতে তাঁর এবং তাঁর স্ত্রীর গাড়ি…

Read More

“কটূক্তির রাজনীতি নয়”—পানিহাটিতে মমতার বার্তা, উত্তপ্ত ভোটে সংযমের ডাক

পানিহাটির ভোটমঞ্চে এদিন চেনা আক্রমণাত্মক ভঙ্গির মাঝেই আলাদা সুর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে সভা করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—রাজনীতি হবে, মতবিরোধ থাকবে, কিন্তু ভাষা যেন সীমা না ছাড়ায়। এই কেন্দ্র ঘিরে উত্তেজনার বড় কারণ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আর জি করের নির্যাতিতা চিকিৎসকের মা হিসেবে তাঁর পরিচয় যেমন আবেগ তৈরি…

Read More