বিধানসভায় বিরোধী শিবির গুছিয়ে নিল তৃণমূল, নেতৃত্বে শোভনদেব

Spread the love

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিধানসভায় এবার বিরোধী আসনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই পরিষদীয় দলের নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করে দিল ঘাসফুল শিবির।

দলীয় সূত্রে খবর, বালিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে। কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম পেয়েছেন চিফ হুইপের দায়িত্ব।

অন্যদিকে, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ধনেখালির অসীমা পাত্রকে উপ দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। শনিবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

বিধানসভায় শক্তিশালী বিরোধী হিসেবে নিজেদের ভূমিকা স্পষ্ট করতেই দ্রুত এই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *