পাকিস্তান শুক্রবার আফগানিস্তানে আচমকা বিমান হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩ জন স্থানীয় ক্রিকেটার—কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তারা পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা ফেরার পথে হামলার শিকার হন।
আফগান ক্রিকেট তারকা রশিদ খান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “নিরপরাধ মানুষের প্রাণহানি অমানবিক ও বর্বরোচিত ঘটনা।”
এই হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী মাসে পাকিস্তানে হওয়ার ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে। সিরিজে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার খেলা হওয়ার কথা ছিল।


