চাকরির টোপে প্রতারণা! ১২ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার বনগাঁর রিঙ্কু

Spread the love

সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এলাকার। অভিযুক্ত রিঙ্কু মজুমদারকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালনগরের বাসিন্দা এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন। সেইসময় রিঙ্কুর সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, সরকারি দফতরে “ভেতরের যোগ” আছে বলে দাবি করে রিঙ্কু ওই যুবকের কাছ থেকে একাধিক দফায় টাকা নেন। প্রথমে চাকরির কাগজপত্রের আশ্বাস, পরে সময়ক্ষেপণ—শেষমেশ যোগাযোগ বন্ধ!

 

প্রতারিত যুবক এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রিঙ্কুকে আটক করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, একাধিক মানুষকে একইভাবে প্রতারণা করেছেন তিনি। রিঙ্কুর পেছনে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

শনিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *