ঐতিহাসিক বিজয়ের পর গৌরবের মুহূর্ত! সদ্য সমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপে জয়ের পর রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা-সহ গোটা দল। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। দেশের গর্ব হয়ে ওঠা এই ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “ভারতের মেয়েরা আজ বিশ্বজয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে, এ জয় গোটা দেশের।”
বিশ্বজয়ের পর রাষ্ট্রপতি ভবনে ভারতীয় মহিলা ক্রিকেট দল, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


