ভবানীপুরে ‘নো পারমিশন’ বিতর্ক, রাস্তায় নেমে চা চক্রে মমতা

Spread the love

নিজের কেন্দ্র ভবানীপুর-এ প্রচারে বাধার অভিযোগ তুলে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার অনুমতি না মেলায় মঞ্চ এড়িয়ে তিনি বেছে নিলেন রাস্তা—আর সেখানেই সাধারণ মানুষের সঙ্গে ‘চা চক্রে’ মাতলেন তৃণমূল নেত্রী।

মঙ্গলবার বিকেলে কলিন স্ট্রিট-এ আচমকা থেমে যায় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথাবার্তা, চা—পুরোটাই হয়ে ওঠে একেবারে গ্রাউন্ড-লেভেল ক্যাম্পেইন।

এর আগে সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন—অনুমতি না মিললেও মানুষের কাছে পৌঁছতে তাঁকে আটকানো যাবে না। “মিটিং না হলে কী হয়েছে, রাস্তায় বসলেই মানুষ আসবে”—এই বার্তাতেই রাজনৈতিক ইঙ্গিত খুঁজছে মহল।

দ্বিতীয় দফার ভোটে কলকাতা-র এই হাই-প্রোফাইল কেন্দ্রে লড়াই জমে উঠছে। আর তার মাঝেই ‘চা চক্র’কে হাতিয়ার করে সরাসরি ভোটার কানেক্ট গড়ার চেষ্টা মমতার—এমনটাই মনে করছে পর্যবেক্ষকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *