২০০-র বেশি আসনেই জয়! ফলের আগেই ঘোষণা তৃণমূলের

Spread the love

দু’দফার ভোট মিটতেই এখন পুরো রাজ্যের নজর একটাই—৪ মে’র ফলাফলের দিকে। ইভিএমে বন্দি জনতার রায় কী বলবে, তা নিয়ে চলছে জোর চর্চা। তার মধ্যেই আত্মবিশ্বাসী সুর তৃণমূল শিবিরে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফল যা-ই হোক, তাঁদের দিক থেকে কোনও সন্দেহ নেই—তৃণমূলই আবার সরকার গড়বে। তাঁর মতে, ২০০-র অনেক বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরবে দল। এমনকি তিনি আগাম ইঙ্গিত দিয়েছেন, ৬ মে-ই চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও ভোট শেষ হতেই একাধিক এক্সিট পোল সামনে এসেছে, আর সেগুলির ছবি একেবারে একরকম নয়। কোথাও বিজেপি এগিয়ে, আবার কোথাও তৃণমূলের ফেরার সম্ভাবনা। ফলে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল—সব জায়গাতেই অনিশ্চয়তার আবহ।

তবে এই সমীক্ষা নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ ফিরহাদ। তাঁর দাবি, বাস্তব ফল প্রকাশ পেলেই সব পরিষ্কার হয়ে যাবে, আর সেই ফল তৃণমূলের পক্ষেই যাবে—এ ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *