তারাতলা গুদাম বিপর্যয়: মুখ্যমন্ত্রীর নির্দেশের দেড় ঘণ্টার মধ্যেই ৩ গ্রেপ্তার

Spread the love

তারাতলার গুদাম বিপর্যয়ের ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের প্রায় দেড় ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। এর মধ্যে সৈয়দ মহম্মদ গুলজার ওই নির্মাণকাজের সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী শ্রমিক সরবরাহের কাজ করতেন।

প্রাথমিক তদন্তে নির্মাণকাজে কোনও গাফিলতি বা নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়িত্ব নির্ধারণের চেষ্টা করছেন তদন্তকারীরা।

তারাতলার এই গুদাম বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। ঘটনায় কারও অবহেলা বা নিয়মভঙ্গ প্রমাণিত হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *