নয়াদিল্লিতে ২ জুলাই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা ভারত-জাপান বিশেষ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির


