ভিনয় ও মার্শাল আর্টের জন্য বরাবরই পরিচিত বিদ্যুৎ জামওয়াল। তবে এবার তাঁর এমন এক কাণ্ড সামনে এল, যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া। ধ্যানের সময় চোখ খোলা রেখেই প্রায় ১৫ মিনিট নিঃশ্বাস ধরে রাখার দাবি করেছেন এই অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তভাবে ধ্যানের ভঙ্গিতে বসে রয়েছেন বিদ্যুৎ। চোখ রয়েছে খোলা, অথচ শরীর একেবারে স্থির। বিশেষ এই ধ্যানের ভঙ্গিকে বলা হয় ‘ধ্যান মুদ্রা’। সবচেয়ে চমকপ্রদ বিষয়, দীর্ঘ সময় ধরে নিজের শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাই নজর কেড়েছে অনুরাগীদের।
বিদ্যুৎ জামওয়াল বরাবরই শরীরচর্চা, মার্শাল আর্ট এবং মানসিক নিয়ন্ত্রণের বিভিন্ন কঠিন অনুশীলনের জন্য পরিচিত। তাঁর প্রশিক্ষণের ধরন সাধারণ শরীরচর্চার থেকে অনেকটাই আলাদা। শরীরের পাশাপাশি মন ও শ্বাসের উপর নিয়ন্ত্রণকেও তিনি নিজের অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।
১৫ মিনিট নিঃশ্বাস ধরে রাখার এই দাবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই তাঁর নিয়ন্ত্রণ ও একাগ্রতার প্রশংসা করেছেন। তবে এমন দীর্ঘ সময় শ্বাস বন্ধ রাখার অনুশীলন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ ও প্রশিক্ষণ ছাড়া এমন কিছু করার চেষ্টা না করাই নিরাপদ।
বিদ্যুতের এই ভিডিও ফের একবার মনে করিয়ে দিল, পর্দার বাইরেও তাঁর জীবনযাপন কতটা আলাদা এবং কঠিন অনুশীলননির্ভর।


