SSC রায় নিয়ে মুখ খুলে বিপাকে মমতা, সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা

Spread the love

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন তাঁর মন্তব্যকে “ইচ্ছাকৃত ও প্ররোচনামূলক” বলে দাবি করে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করেছে।

৩ এপ্রিল এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার উপর মন্তব্য করেন বলে অভিযোগ। মামলাকারীদের মতে, এই মন্তব্যে বিচারব্যবস্থার প্রতি জনআস্থায় চিড় ধরেছে।

সোমবার এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি বি আর গবইয়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি করবেন, সঙ্গে থাকবেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি অঞ্জরিয়া। ইতিমধ্যেই মামলাকারী পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ইংরেজি অনুবাদ সহ যাবতীয় তথ্য আদালতে জমা পড়েছে।

যদিও তৃণমূল কংগ্রেস বলছে, “মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা রায় মেনেই ব্যবস্থা নিয়েছি। বিচারাধীন বিষয়ে মন্তব্য করব না।”

আইনি লড়াইয়ের পাশাপাশি এই মামলার রাজনৈতিক প্রভাবও আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রেক্ষাপট তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *