তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

Spread the love

উল্লেখ্য গত ২১শে জুলাই রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলনীর তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে এক দল দুষ্কৃতি বাস লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এই ঘটনায় গুরুতর আহত হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা চলাকালীন চারদিন পর মৃত্যু হয় তার। এই ঘটনায় মৃতের পরিবার রেজিনগর থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন । এই ঘটনার তদন্তে নেমে আজ অর্থাৎ বুধবার ভোরে নদীয়া জেলার নাকাশিপাড়া থানার যুগপুর থেকে তৃণমূল অভিযুক্তকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে ধৃত যুবকদের নাম জানা যায় আমিত সরকার বয়স, বিজন সরকার, পাপু সরকার,এদের মধ্যে বিজন আর পাপু দুই ভাই, ধৃতদের বাড়ি রেজিনগর থানার আন্দুল বেড়িয়া উত্তর কলোনী এলাকায়, ধৃতদের আজ বিচারকের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *