মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু দেওর ও বৌদির

Spread the love

রবিবার সন্ধ্যায় বাইক নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের ভাতাড় থানার ভুমশোড় এলাকায়।স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মৃতদের নাম নাসরিন খাতুন (১৯) এবং আরিফুদ্দিন সেখ ওরফে রোহন(১৮)।তাঁরা সম্পর্কে দেওর বৌদি।খবর পেয়েই ভাতাড় থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে,ভাতাড়ের রাধানগর গ্রামে বাপেরবাড়ি নাসরিনের। মাত্র মাসখানেক আগে পাটনা গ্রামে তাঁর বিয়ে হয়।স্বামী বেসরকারি সংস্থায় কাজ করেন।বাইরে থাকেন।রবিবার বিকেলে নাসরিন দেওরের বাইকে চড়ে বাপেরবাড়ি গিয়েছিলেন তাঁর শংসাপত্র আনার জন্য।ফেরার পথে রাস্তায় ঝড়বৃষ্টি শুরু হয়।পাটনা গ্রামের কাছাকাছি চলে আসায় বাইক না থামিয়েই রোহন বাড়ি ফেরার চেষ্টা করছিলেন।সেই সময় পিছন দিক থেকে যাওয়া একটি অজানা গাড়ি তাদের ধাক্কা মেরে পিষে দিয়ে পালায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *