ভারতের ‘অপারেশন সিঁদুরে’ জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি ধ্বংস হয়ে যায়। জইশের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি এক ভাইরাল ভিডিওতে জানিয়েছেন, এই আক্রমণে আজহারের পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনার আক্রমণে পুরো পরিবার ছিন্নভিন্ন হলেও মাসুদ আজহার নিজে প্রাণে বেঁচে গিয়েছেন।
কাশ্মীরি ভিডিওতে বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়াই করে আমরা দেশের সীমান্ত রক্ষা করেছি। ৭ মে বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে আজহারের পরিবার ধ্বংস হয়।”
পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ৬ মে গভীর রাতে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তরও ধ্বংস হয়।
কাশ্মীরি আরও জানান, তার পরিবারের মধ্যে পাঁচজন শিশু, বড় বোন ও তার স্বামী, ভাগ্নে ও তার স্ত্রী, ভাইপো, প্রিয় ভাই হুজাইফা এবং তার মা সহ আরও দু’জন প্রিয় সঙ্গী মারা গিয়েছেন।


