আমির খানের জীবনে নতুন অধ্যায়, গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড সুপারস্টার

Spread the love

দীর্ঘ ২৫ বছরের পরিচয় এবং টানা দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কের পর অবশেষে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খান। মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার বাসভবনেই ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান।

এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাট ইতিমধ্যেই আইনি নিয়ম মেনে বিবাহ নিবন্ধনের নথিতে স্বাক্ষর করেছেন। ফলে তাঁদের বিয়ে এখন আনুষ্ঠানিকভাবেই নিবন্ধিত।

বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর আমির খানের জনসংযোগ সংস্থা (PR Agency) সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, “ভালোবাসা, হাসি আর স্মরণীয় মুহূর্তের এক অনন্য উদযাপন। উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উৎসবের আবহে আমির খানের বিয়ের অনুষ্ঠানের বিশেষ ঝলক দেখুন।”

ব্যক্তিগত জীবন সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করেন আমির খান। সেই ধারাবাহিকতাই বজায় রেখে অত্যন্ত সীমিত পরিসরে এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী ও বলিউডের বহু তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *