ABVP : জোড়া উপলক্ষ্য, ABVP-র মহাসমাবেশ

Spread the love

নিজস্ব প্রতিবেদন: ১৪ই জুলাই মঙ্গলবার পথে নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলকাতায় মহা মিছিল এবং মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে উপস্থিত থাকবেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিং সোলাঙ্কি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর তরফে জানানো হয়েছে, এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস এবং বন্দেমাতরম রচনার সার্ধশতবর্ষ উপলক্ষ্যে মহামিছিল ও মেগা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই কার্যক্রমের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড. বীরেন্দ্র সিং সোলাঙ্কি।


শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হওয়া মহাশোভাযাত্রা কলেজ স্ট্রিটে পৌঁছাবে। এছাড়াও কলকাতার আরও দুটি স্থান থেকে পৃথক মিছিল কলেজ স্ট্রিটে এসে একত্রিত হবে এবং সেখানে অনুষ্ঠিত হবে এক বিশাল ছাত্র সমাবেশ। এই কর্মসূচিতে কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০,০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *